Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ার সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কুষ্টিয়ার সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া ।। কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিম রাজ (২০) নামে একজন নিহত হয়েছে। সে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের আতাউল রাজের ছেলে। সোমবার (১৮ মে) সকালে সদরপুর-রাধানগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে সদরপুর-রাধানগর সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন সাজিম রাজ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়েই এ দুর্ঘটনা ঘটতে পারে। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments