কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরধরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাইফুন ব্রীজ সংলগ্ন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সেলিম মোল্লার দুইটি পুকুরে ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর রহমান মালিথার বিরুদ্ধে মিরপুর থানায় লিখত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে শাহানুর রহমান মালিথা বুধবার দিবাগত রাতের কোন এক সময় সেলিম মোল্লার দুটি ৪ একর পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন করেন। তিনি আরো উল্লেখ করেন শাহানুর রহমান মালিথা দীর্ঘদিন যাবত পুকুর দুটি নিজের দখলে নিতে চাপ সৃষ্টিসহ হুমকি প্রদান করে আসছিলো। সেলিম মোল্লা বৃহস্পতিবার বিকেলে পুকুরে গিয়ে দেখে মাছ মরে ভাসতে থাকে। এ ব্যাপারে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কুষ্টিয়ার মিরপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


