Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হয়। কু‌ষ্টিয়ার খোকসা উপজেলায় ডাম্প ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাস খাদে পড়ে  ৪ জন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের  বাসটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, বাসটি একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।স্থানীয়রা জানান, বাসের ২৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠায়। হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসকরা আহত দুই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। বাঁকি একছাত্রী মারা যায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে। নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক ছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপ নগড় মন্ডল পাড়ার রুহুল আমিনের মেয়ে। খোকসা হাসপাতালে নিহত দুই পুরুষের নাম পরিচয় জানাযায়নি। গুরুতর আহত ৪ নারী পুরুষকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। দুর্ঘনাস্থলে উপস্থিত মাজেদুল নামের এক পথচারী জানান, বালু ভর্তি ট্রাকটি খুর গতিতে আসছিলো। ট্রাকের চালক  নিয়ন্ত্রন হারিয়ে বাসটিতে সপাটে আঘাত করে। এসময় বাসটি সড়কের পাশে খাদে পরে যায়। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মৃতদেহ রাখা আছে। এ ছাড়া আহত ২০ জনকে এখানে চিকিৎসার জন্য আনা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হাসান জানান,  একজন নারী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আনা চারজনের চিকিৎসা দেওয়া হচ্ছে। খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আলতাব হোসেন জানান, খোকসা হাসপাতালে পর্যন্ত দুইজন আহত পুরুষ মারা গেছেন। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট শিমুলিয়া মাঠ পাড়ায় ইঞ্জিন চালিত ট্রলির চাপায় আরিয়ান (৪) নামের এক শিশুর নিহত হয়। সকালে মাঠে ধান নিতে যাওয়ার সময় ট্রলিটি শিশুটিকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটকে রেখেছে। নিহত আরিয়ান ওই গ্রামের মামুনের ছেলে। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments