Homeকুষ্টিয়ার খবরভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন কাজ পরিদর্শন প্রশাসন

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন কাজ পরিদর্শন প্রশাসন

হেলাল মজুমদার কুষ্টিয়া।।
কুষ্টিয়ার ভেড়ামারায় অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে জিয়া খাল পুনঃখনন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০২৫-২৬ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা। এতে উপকারভোগী হিসেবে কাজ করছেন ১৭৮ জন শ্রমিক।
শনিবার সকাল ১১টার দিকে প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গাজী আশিক বাহার। তিনি খাল পুনঃখনন কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি বলেন, সরকারের এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প একদিকে যেমন অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিজমির উৎপাদনশীলতা বাড়বে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
এ সময় সরকারি কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য, মহিলা সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments