Google search engine
Homeকুষ্টিয়ার খবরভেড়ামারায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

ভেড়ামারায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

জাহিদ হাসান।।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান।

বৃহস্পতিবার (৯ই এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব মোঃ শাহাজান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ভেড়ামারা পৌর বিএনপির সাবেক সভাপতি ও ভেড়ামারা পৌর বিএনপির বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাবেক কমান্ডার মহিউদ্দিন বানাত, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা আসমান আলী-সহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার পূর্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ১বান করে ঢেউটিন ও ৫ জন মেধাবী ও দরিদ্র ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments