Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ার মিরপুরে পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী ও সনদ বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী ও সনদ বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি।।
কৃষির উন্নয়ন, পুষ্টি বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে টেকসই করার লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাঁড়ারা গ্রামে “পার্টনার ফিল্ড স্কুল”-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে মিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইমদাদুল হক মিলন, সাবেক ইউপি মেম্বার ও বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম খোকন, ইউনিয়ন বিএনপি’র যুদ্ম সাধারন সম্পাদক হুমায়ন কবির এরশাদ, প্রচার সম্পাদক ইসলাম মন্ডল, পাটনার ফিল্ড স্কুলের সভাপতি তরুন কৃষি উদ্যোক্তা মোঃ সোহরাব হোসেন ও হিসনা এগ্রো ফুডের পরিচালক মোছাঃ সাদিয়া রহমান।
উপসহকারী কৃষি অফিসার ময়নুল ইসলাম রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অফিসার তাপসী রাবেয়া।

অনুষ্ঠানের বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, সুষম সার প্রয়োগ, মানসম্পন্ন বীজ ব্যবহার এবং কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি গ্রামীণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও বীজ উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দশটি সেশন এ প্রশিক্ষণে ২৫ জন কৃষক-কৃষাণিকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টি উপযোগী ফসল উৎপাদন ও জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments