Google search engine
Homeকুষ্টিয়ার খবরভেড়ামারায় বর্ষবরণ উৎসব আয়োজন

ভেড়ামারায় বর্ষবরণ উৎসব আয়োজন

ভেড়ামারা উপজেলায় নববর্ষ উদযাপন চিত্র

জাহিদ হাসান।।

কুষ্টিয়ার ভেড়ামারায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬ খ্রিস্টাব্দ) যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ই এপ্রিল) উপজেলা প্রশাসনের একটি বিশাল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম এর নেতৃত্বে সকাল ৯ টায় একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

উক্ত বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর এমপি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচির শাহাজান আলী, জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন জসিম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ।

ইউএনও রফিকুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ বাঙালির জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ উৎসবকে সর্বজনীনভাবে উদযাপনের জন্য আমরা ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments