Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় নববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

কুষ্টিয়ায় নববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

মিরপুর উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা চিত্র

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া ।। কুষ্টিয়ার মিরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আমরা নতুন শিক্ষা নিকেতন’র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বসন্তের পড়ন্ত বিকেলে মিরপুর পৌরসভার মুক্তিযোদ্ধা পার্কে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে পার্কে আগত বিভিন্ন শ্রেণী পেশার উৎসুক মানুষের ভিড় জমে। কৌতূহলী লোকজন এবং অভিভাবকদের সমন্বয়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। এ সময়ে আমরা নতুন শিক্ষা নিকেতন’র প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস বলেন, দুই যুগের অধিক সময়ের প্রতিষ্ঠিত আমরা নতুন শিক্ষা নিকেতন বরাবরই ভিন্নধারার অনুষ্ঠান করে থাকে, তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। ভবিষ্যতের এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পেলে এই চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠানটি আরো বড় পরিসরে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে করার পরিকল্পনা রয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাংবাদিক খন্দকার নাঈম, আনোয়ার নিশি প্রমুখ। পরবর্তীতে ক্ষুদে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments