Google search engine
Homeকুষ্টিয়ার খবরজুলাই সনদের আলোকে আমরা পথ হেঁটে যেতে চাই : কুষ্টিয়ায় আইনমন্ত্রী

জুলাই সনদের আলোকে আমরা পথ হেঁটে যেতে চাই : কুষ্টিয়ায় আইনমন্ত্রী

কুষ্টিয়া, ১৬ মার্চ’ ২০২৬:
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন,এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকেই পথে হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসাথে নিয়েই আমরা চলতে চাই। আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন,বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে। মামলা জট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। এরআগে খাল খনন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। সেখানে
জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামাত দলীয় সংসদ সদস্য আফজাল হুসাইন সহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ এতে অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments