Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রোববার দুপুরে জেলার সদর উপজেলার বড় বাজার ও এনএস‌রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভ্রাম্যমান আদালত মু‌ড়ির কারখানা ও জুতার দোকান মনিটরিং করেন। অভিযানে মা ফুড প্রোডাক্টস‌কে মু‌ড়ি উৎপাদ‌নে অননু‌মো‌দিত লবণ ব‌্যবহার করায় এবং মোড়কজাত মু‌ড়ির মোড়‌কে স‌র্বোচ্চ খুচরা মূল‌্য উল্লেখ না করায় ২৫ হাজার টাকা এবং অস্বাস্থ‌্যকর ও অ‌নিরাপদ প‌রি‌বে‌শে মু‌ড়ি প‌্যা‌কেটজাত করায় বিশ্বাস ফুড প্রোডাক্ট‌সে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময়ে উপ‌জেলা স্যানিটারি ইন্সপেক্টর, দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments