Google search engine
Homeঅর্থনীতি-ব্যবসাবাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণে সাভারে নিহত ৪

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণে সাভারে নিহত ৪

সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।

রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, রাত দুই টার দিকে সাভার থেকে ছেড়ে আসা ঢাকা লেনে পুলিশ টাউনের সামনে একটি চলন্ত অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এছাড়াও অপর আরও একটি বাস দুই গাড়িকে ধাক্কা দেয়। এতে এ্যাম্বুলেন্সসহ তিনটিতে গাড়িতে আগুন ধরে যায় । এ সময় আগুনে অ্যাম্বুলেন্সের চার যাত্রী নিহত হয়।

তাদের পুড়ে যাওয়ায় লাশ সনাক্ত করা যায়নি। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহত চারজনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে।

এসময় তিনটি গাড়ি আগুনে ভুস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের
সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments