Homeকুষ্টিয়ার খবরস্মার্ট ভূমি সেবার বার্তা নিয়ে ভেড়ামারায় ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার...

স্মার্ট ভূমি সেবার বার্তা নিয়ে ভেড়ামারায় ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

হেলাল মজুমদার কুষ্টিয়া।।
কুষ্টিয়ার ভেড়ামারায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে (বৃহস্পতিবার) সকাল ১০:৩০ টায় উপজেলা অডিটোরিয়াম রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা উপজেলা ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিজ ফারজানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আমিরুল আরাফাত বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ ডিজিটালাইজড ও স্মার্ট করেছে। এখন মানুষ ঘরে বসেই ই-নামজারি ও খাজনা প্রদান করতে পারছেন। এই মেলার মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।”

অনুষ্ঠানে মেলা উপলক্ষে আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন সভাপতি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উক্ত সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments