রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি পাকর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়ন ও একশন এইড এর সহযোগিতায় সুশীল: সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস ন্যাশনাল ইন্টিগ্রিলি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় নীতিমালা প্রনয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অর্ন্তভ’ক্তির প্রতিবন্ধকতা ; ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি প্রেক্ষিত কর্মশালা বুধবার সকালে চার্চ অব বাংলাদেশ কুষ্টিয়াস্থ রুপান্তর হলরুমে অনুষ্ঠিত হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তি যোদ্ধা মমতাজ আরা বেগম’র সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের মনিটরিং অফিসার রবিউল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মৌসুমী বিশ্বাস। একশন এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া হাব এর সাধারণ সম্পাদক এমএ কাইয়্যুম, পিপাস সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল কুমার চৌধুরী, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুকুল খসরু, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, নিকুশিমাজ সংস্থার সভাপতি সালমা সুলতানা, গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিল, আব্দুর রাজ্জাক, ফেরদৌসী বেগম, এডভোকেট শামীমা আক্তার বন্যা, গোলাম রব্বানী প্রমুখ । কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া হাব এর ১৬ টি সিএসও প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। । কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা ও সাইবার লিটারেসি নিয়ে গ্রুপ ভিত্তিক দলীয় কাজ ও উপস্থাপন করা হয় ।
কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি কর্মশালা
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


