Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া ।। কুষ্টিয়ার মিরপুরে প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্যারী সুন্দরী মুক্তমঞ্চে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে এ সময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, হুমায়ুন কবির, মশিউর রহমান, নাহিদ আকবর প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখা-পড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শরীর ও মন সুস্থ থাকে। খেলাধুলা বিনোদনের অন্যতম মাধ্যম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments