রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়ার মিরপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন কুষ্টিয়ার মিরপুর এলাকায় আসলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রোববার (১০ মে) বিকেলে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এ গণসংবর্ধনা দেয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, ‘দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। জনগণের অধিকার আদায়ে এবং দলকে শক্তিশালী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।’তিনি আরো বলেন, ‘এই সম্মান কেবল তার ব্যক্তিগত নয়, বরং কুষ্টিয়ার সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোজি খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু।
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী এমপি ফরিদা ইয়াসমিনকে গণসংবর্ধনা
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


