Homeকুষ্টিয়ার খবরভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা-ফরিদা ইয়াসমিন এমপি

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা-ফরিদা ইয়াসমিন এমপি

হেলাল মজুমদার কুষ্টিয়া।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে, ২০২৬) সকালে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে শহীদ জিয়ার এই উদ্যোগ পুনরায় চালু করা হয়েছে। এর ফলে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং সদস্য সচিব শাহাজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হলে স্থানীয় কয়েক হাজার একর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে, যা এলাকার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments