রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।।
কুষ্টিয়ার মিরপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে আব্দুর রাফেত বিশ্বাস কলেজের হলরুমে এ বৃত্তি প্রদান করা হয়। মরহুম আব্দুর রাফেত বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়েশা স্মৃতি তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল ইসলাম। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মরহুমদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিতত হয়।
কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


