Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় খাল খনন কাজের উদ্বোধন

কুষ্টিয়ায় খাল খনন কাজের উদ্বোধন

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের করিমপুর গ্রামে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আনুষ্ঠানিকভাবে এ খাল খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের উন্নয়ন সাধিত হবে। তিনি আরও বলেন, সরকারের পরিকল্পিত পানি ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাল, নদী ও জলাশয় পুনঃখননের কাজ অব্যাহত রয়েছে।
এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জানা গেছে, ৮ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। একই সঙ্গে স্থানীয় কৃষকরা অধিক ফসল উৎপাদনে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয় এলাকাবাসী খাল খনন প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষিকাজে সমস্যা দেখা দিচ্ছিল। খাল পুনঃখনন হলে এলাকার কৃষি ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments