Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় ভোট কারচুপির অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

কুষ্টিয়ায় ভোট কারচুপির অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে বিএনপি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমারখালী ও খোকসা উপজেলার কয়েক হাজার নেতাকর্মী কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জড়ো হয়ে জামায়াত কর্মীদের মব, ভুল ফলাফল প্রকাশ, ভোট গণনার পূর্বে স্বাক্ষর ও গণনায় কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে ফলাফল স্থগিত করে ভোট পুনর্গণনার দাবি করেন। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ-মিছিল শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার দাবিতে লিখিত অভিযোগ জমা দেন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার আব্দুল গাফ্ফার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, কে এম আলম টমেসহ কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কুষ্টিয়া ৪ আসনে ৭ হাজার ৬৩০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী আফজাল হোসেন। তিনি ১ লাখ ৪৬ হাজার ২০৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী পান ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments