Google search engine
Homeকুষ্টিয়ার খবরকোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় :আব্দুল গফুর

কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় :আব্দুল গফুর

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১১ দল মনোনীত জামায়াত প্রার্থী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দারুসসালাম একাডেমি চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমির আবুল হাশেম, ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, অ্যাভভোকেট মাহফুজুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় জামায়াত প্রার্থী আব্দুল গফুর বলেন, যে প্রত্যাশা নিয়ে নির্বাচনের আয়োজন করেছে, জনগণ যে প্রত্যাশা করছে তার যেন পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিটি ভোটার বাড়ি থেকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন সবার কাছে এটা আমাদের দাবি।
নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, কোনভাবেই যেন এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। যদি এটা হয় সরকারের জন্য, দেশের জন্য বড় ক্ষতি বয়ে আনবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments