Homeকুষ্টিয়ার খবরভেড়ামারায় হোমিও ঔষুধের আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

ভেড়ামারায় হোমিও ঔষুধের আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

হেলাল মজুমদার কুষ্টিয়া।।

কুষ্টিয়ার ভেড়ামারায় হালিমা হোমিও ঔষুধের আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার। ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সূত্র জানায়, শনিবার রাত ৯ টার সময় ভেড়ামারা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাঠেরপুলস্থ হালিমা হোমিও হলে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার বিজিবি র সহযোগিতায় অভিযান পরিচালনা করেন, এসময় হোমিও প্যাথিক হালিমা হোমিও দোকান থেকে ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এবং হালিমা হোমিও হল’র মালিক শ্যামলী পারভীন (৪৫), কে ৪০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।


অভিযান সূত্রে জানা যায়, এই শ্যামলী পারভীন হোমিও প্যাথিক ঔষধের আড়ালে অনেকদিন যাবত এ ধরনের ভারতীয় RHUSTOX 30 Alcohol content বিক্রয় করে আসছিলেন। অভিযান কালে উক্ত শ্যামলী পারভীন তার অপরাধ স্বীকার করেন।
স্থানীয়দের অভিযোগ, এই শ্যামলী পারভীন ধরে RHUSTOX 30 Alcohol conten ভারতীয় মদ বিক্রি করে যাহা যুব সমাজের জন্য ক্ষতিকর। তার রয়েছে একটি বড় চক্র।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ডাঃ গাজী আশিক বাহার বলেন জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments