Google search engine
Homeঅর্থনীতি-ব্যবসাপ্রশাসনের হস্তক্ষেপে সরকার নির্ধারিত গ্যাস সিলিন্ডার বিক্রয়

প্রশাসনের হস্তক্ষেপে সরকার নির্ধারিত গ্যাস সিলিন্ডার বিক্রয়

হেলাল মজুমদার কুষ্টিয়া।।
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় করা হয়। শনেবার বিকালে উপজেলা কৃষি অফিস চত্বরের সামনে এই অভিযান পরিচালিত হয়। কুষ্টিয়া থেকে গ্যাসের ডিলাররা বিভিন্ন কোম্পানির এলপিজি গ্যাস সিলিন্ডার ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি করে গ্যাসের সিলিন্ডার উপজেলার শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করে আসছে। এই অভিযোগে ভিত্তিতে ভেড়ামারা উপজেলা প্রশাসন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ উপজেলা কৃষি অফিসের সামনে কুষ্টিয়া থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় করতে আসা গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ইঞ্জিন চালিত ভ্যানকে গতিরোধ করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ডাঃ গাজী আশিক বাহার। সরকারি ন্যায্য মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডার বিক্রয় করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ডাঃ গাজী আশিক বাহার বলেন, ভেড়ামারা উপজেলার মধ্যে কোথাও সরকারি ন্যায্য মূল্যের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রয় করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলমান থাকবে।

এসময় ভোক্তারা বলেন, যে সকল অসাধু ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে জনগণের গলা কাটছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। প্রশাসনের আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এমন অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান ভোক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments