বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আজ ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রোজ বৃহৎপতিবার দুপুর ১২ ঘটিকায় কুষ্টিয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসকল চেক হস্তান্তর করেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৪৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে আহত ১৩টি পরিবারের মধ্যে ৫টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ৮টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ২৩,০০,০০০/- (তেইশ লাখ) টাকা প্রদান করা হয়। এছাড়া নিহত ৩৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১,৭৫,০০,০০০/- (এক কোটি পঁচাত্তর লাখ) টাকা প্রদান করা হয়। কুষ্টিয়া জেলার জন্য সর্বমোট ১,৯৮,০০,০০০/- (এক কোটি আটানব্বই লাখ) টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়াও মেহেরপুর জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২২টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে আহত ৮টি পরিবারের মধ্যে ২টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ৬টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১২,০০,০০০/- (বার লাখ) টাকা প্রদান করা হয়। এছাড়া নিহত ১৪টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৭০,০০,০০০/- ( সত্তর লাখ) টাকা প্রদান করা হয়। মেহেপুর জেলার জন্য সর্বমোট ৮০,০০,০০০/- (আশি লাখ) টাকার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ, কুষ্টিয়া বিআরটিএর সহকারি পরিচালক মাহাবুবি রব্বানিসহ বিআরটিএর কর্মকর্তাগণ এবং কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের প্রতিনিধি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


