ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় চারটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কুষ্টিয়া–২ ও ৩ আসনে বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের বাইরে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকলেও কুষ্টিয়া–৪ (খোকসা-কুমারখালি) ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। কুষ্টিয়া–১ (দৌলতপুর) আসনে মোট ৮জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং জামায়াতের মনোনীত প্রার্থী দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ বেলাল উদ্দীন মনোনয়নপত্র দাখিল করেন। এর বাহিরে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম, জাতীয় পার্টির শাহরিয়ার জামিল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদ (জিওপি) এর শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) গিয়াস উদ্দিন। কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনে ৮জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে মনোনয়ন জমা দেন দলের জাতীয় নিবার্হী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং জামায়াতের পক্ষে মনোনয়ন দাখিল করেন দলের নায়েবে আমির আবদুল গফুর। এছাড়াও এ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর উদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের আব্দুল হামিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বাবুল আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের আরিফুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কুষ্টিয়া–৩ (সদর) আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জামায়াতের পক্ষ থেকে জেলা জামায়াতের ইউনিট সদস্য আমির হামজা, খেলাফত মজলিসের সিরাজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আকন্দ, গণঅধিকার পরিষদের শরিফুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মীর নাজমুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির রুম্পা খাতুন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে কুষ্টিয়া–৪(কুমারখালী–খোকসা) আসনে। এখানে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এ দের মধ্যে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জামায়াতের মনোনীত আফজাল হোসেনের পাশাপাশি বিএনপির দুই নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক। এছাড়াও এ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ লেবার পার্টির শহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (এএসপি)র খায়রুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)র তরুণ কুমার ঘোষ, গণফোরামের আব্দুল হাকিম মিঞা, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র আবু বক্কর সিদ্দিক।
কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


