Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালক আহত

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালক আহত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনায় এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক আলমগীর হোসেন। রাত দেড়টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালককে মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরও টাকা দাবিতে তাকে পুনরায় আঘাত করা হলে চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, প্রথম দিকে তার প্রচুর রক্তখনন হচ্ছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। আহত আলমগীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব আলী মোড়লের ছেলে। ইবি থানার ওসি মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments