Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় শহীদ হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়ায় শহীদ হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জনসাধারণ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কুষ্টিয়ার জনসাধারণের ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হন। সেখানে বসে অবস্থান নেন তারা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। পাশাপাশি হাদি হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে তাদের আশ্বস্ত করবেন, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে, এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments