Homeকুষ্টিয়ার খবরভেড়ামারায় জিয়া খাল খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক

ভেড়ামারায় জিয়া খাল খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক

হেলাল মজুমদার কুষ্টিয়া
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন এবং ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে জিয়া খাল খনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌহিদ বিন হাসান। শুক্রবার বিকেল ৫টায় তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহাবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল ওয়াদুদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান।
আসন্ন ২৫শে বৈশাখ (৮ই মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় চলমান জিয়া খাল খনন প্রকল্পের বর্তমান অবস্থা সরেজমিনে দেখেন জেলা প্রশাসক।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments