কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলার ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়। নিহতরা হলেন মিরপুর উপজেলার বীজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক সিয়াম শেখ (১৬) ও একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশিদ (১৬)।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ৭টার দিকে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে জনৈক হোসেন আলীর দোকানের সামনে পাকা রাস্তার উপর যাত্রী ছাউনি হতে ভেড়ামারাগামী মিনি ট্রাকের (ঢাকা মেট্রো ন ১১-৭৭০৭) সাথে
বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের (রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিয়াম ঘটনাস্থলে এবং রশিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত মোটরসাইকেল এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


