Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি।।
রমজানের নিত্যপূর্ণের দাম নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার ঝাউদিয়া বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কাঁচাবাজার ও মুদি দোকান মনিটরিং করা হয়। অভিযানে অনু‌মোদন‌বিহীন খাবার স‌্যালাইন বিক্রয়, খোলা সেমাই ওজ‌নে কম দেওয়া এবং মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স ন‌রেন্দ্রনাথ স্টোর‌কে ১৫,০০০/-(পনের হাজার) টাকা, মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করার অপরাধে তরুন কুন্ড স্টোর‌কে ২,০০০/-(দুই হাজার) টাকা জ‌রিমানা আ‌রোপ ও আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জনাব মোঃ মাসুম আলী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া।

অভিযানে সহায়তা করেন উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক, সদর, কু‌ষ্টিয়া। উক্ত অভিযানে নিরাপত্তা বিধান করেন জেলা পুলিশের একটি চৌকস টিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments