Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমান

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমান

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।।

কুষ্টিয়ায় যানবাহনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলার কুমারখালি উপজেলার বালি মগলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সৈয়দা আফিয়া মাসুমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ লঙ্ঘনের দায়ে ২ টি মামলা দায়েরপূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ লঙ্ঘন করায় ও হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৩ টি মামলা দায়ের পূর্বক ২ হাজার টাকা জরিমানা আদায় করাসহ ৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে বিনষ্ট করেন। এ সময়ে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments