Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় ক্রীড়া অফিসারের অপসারণের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসারের অপসারণের দাবিতে মানববন্ধন

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়া আবরার ফাহাদর স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার সাধারণ খেলোয়াড়রা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিসি কোর্ট চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন খেলার খেলোয়াড়রা অংশ নেন। পরে তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, শহীদ আবরার ফাহাদ জেলা স্টেডিয়াম-এ দীর্ঘদিন ধরে ফুটবল, ক্রিকেট, সাঁতারসহ উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন হচ্ছে না। রাজনৈতিক বিবেচনায় গঠিত আগের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করা হয়। খেলোয়াড়রা দাবি করেন, গণঅভ্যুত্থানের পর উপদেষ্টা সরকারের সময়ে দুই দফা অ্যাডহক কমিটি গঠন করা হলেও নানা জটিলতায় তা কার্যকর হয়নি। বর্তমানে সদস্য সচিবকেন্দ্রিক কমিটি ফেডারেশন আয়োজিত এক-দুটি খেলা ছাড়া উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বলে তারা অভিযোগ তোলেন। বক্তারা বলেন, কুষ্টিয়া জেলার একাধিক পুরুষ ও নারী ফুটবলার বাংলাদেশ ফুটবল লিগ, প্রথম বিভাগ ও জাতীয় দলে খেলছেন। ক্রিকেটাররাও জাতীয় দল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এ অংশ নিচ্ছেন। এছাড়া সাঁতার, শুটিং, অ্যাথলেটিক্স, ভলিবল ও হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় জেলার ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করছেন। কিন্তু জেলায় নিয়মিত খেলার আয়োজন না থাকায় নতুন প্রজন্ম মাঠ থেকে সরে যাচ্ছে, যা তরুণদের বিপথগামী হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে বলে তারা উল্লেখ করেন। স্মারকলিপিতে খেলোয়াড়দের পক্ষ থেকে দুটি প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রথমত, জেলায় নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে প্রতিভাবান খেলোয়াড়দের মাঠে সক্রিয় রাখা। দ্বিতীয়ত, বর্তমান সদস্য সচিবকেন্দ্রিক অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ক্রীড়া সংস্থার নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে নতুন ক্রীড়া বান্ধব অ্যাডহক কমিটি গঠন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments