Google search engine
Homeকুষ্টিয়ার খবরকুষ্টিয়ায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

কুষ্টিয়ায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।।
কুষ্টিয়ার মিরপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুরের আয়োজনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলীর পরিচালনায় এ সময়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) মাহমুদুল হক মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ওসি শহিদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, কর্ম পরিষদ সদস্য ড. অধ্যাপক নুরুল আমিন জসিম, মিরপুর উপজেলা আমীর খন্দকার রেজাউল করিম, দৌলতপুর উপজেলা আমীর বেলাল উদ্দিন, ভেড়ামারা উপজেলা আমীর জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, এবং বিরোধী দলে যারা আছি সবাই জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে সরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, উলামা মাশায়েখ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments