রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮টি যানবাহনকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার তাহমিদ মোস্তফা হাসানের নেতৃত্বে ত্রিমোহনী এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ লঙ্ঘনের দায়ে ৬টি মামলা দায়েরপূর্বক ২৮ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ লঙ্ঘন করায় ও হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ২ টি মামলা দায়েরপূর্বক ৩ হাজার টাকা জরিমানা আদায় করাসহ ০৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে বিনষ্ট করেন। এ সময়ে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল হক, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ, পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানের জরিমানা
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


