রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়ায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় এবং ডিজিটাল উন্নয়নে আইনি সহায়তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সেতু এনজিওর কনফারেন্স হলে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন এবং সেতু এনজিও’র যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির কারিগরি সহায়তা প্রদান করেন জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করেন সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। সেতু এনজিও সমন্বয়কারী নাজমুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সিভিল জজ তারিক হাসান বলেন, প্রযুক্তির ব্যবহার ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। তাই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। প্রযুক্তি সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করলে সহিংসতা প্রতিরোধ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এতে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাসিবুর রশিদ, জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান। প্রযুক্তি সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতার ও ডিজিটাল ডেভেলপমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনএনআরসির প্রোগ্রাম সমন্বয়কারী হীরেন পন্ডিত। টিএফজিবিভি কুষ্টিয়া সমাজ ও বাস্তবতা তুলে ধরেন সেতুর সিনিয়র আইসিটি ব্যবস্থাপক সঞ্জয় কুমার বিশ্বাস। উন্মুক্ত আলোচনায় অংশ নেন নিকুশিমাজ সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সালমা সুলতানা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কো-অর্ডিনেটর রায়হানুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, অ্যাড. শংকর মজুমদার প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন সেতু’র প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।
কুষ্টিয়ায় প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


