হেলাল মজুমদার কুষ্টিয়া।।
সারা দেশের নেয় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়।
শনিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে দিবসটি উদযাপন উপলক্ষে-আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ (ওসি) জায়েদুর রহমান, ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক শফিকুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী সহ-সম্পাদক মোঃ তারেক আহমেদ, জামায়াতে ইসলামী পৌর ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা সহ বিভিন্ন স্কুল কলেজের অভিভাবক ও শিক্ষার্থী।
সভাপতির বক্তব্যে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। পৃথিবীতে বাংলাদেশী একমাত্র দেশ যারা ভাষার জন্য যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে।
পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
যথাযথ মর্যাদায় ভেড়ামারা উপজেলায় পালিত হয়েছে অমর একুশ
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


