রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়ার মিরপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোন্দ্রী শহিদ মিনারে বিএনপির পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নেতৃত্বে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়; ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।সাতচল্লিশের দেশভাগের পর পাকিস্তানিদের দ্বারা পরিচালিত উৎকট বৈষম্যের সে রাষ্ট্রে কাঙ্ক্ষিত সমতা ও ন্যায়ের পরিবর্তে ছিল সীমাহীন শোষণ, লাঞ্ছনা, বঞ্চনা ও অপমান। বায়ান্নর একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ছিল ওই বৈষম্য আর অপমানের বিরুদ্ধে বাঙালির প্রথম সরব জবাব।
কুষ্টিয়ার মিরপুরে বিএনপির শ্রদ্ধা নিবেদন
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


