Google search engine
Homeঅর্থনীতি-ব্যবসাকুষ্টিয়ায় ভোক্তা অধিকারীরের বাজার মনিটরিং অভিযান

কুষ্টিয়ায় ভোক্তা অধিকারীরের বাজার মনিটরিং অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি।।

পঁচা ও নষ্ট খেঁজুর বিক্রয় এবং সংরক্ষণের অপরাধে মেসার্স পল্লি এন্টারপ্রাইজকে ৭,০০০/-(সাত হাজার) টাকা জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুষ্টিয়া। এসময় প্রায় ৩৫ কেজি পঁচা ও নষ্ট খেঁজুর জনসম্মুখে ধ্বংসও করা হয়।

১৭ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার মজমপুর গেট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে খেঁজুর বিক্রয়ের পাইকারি ও খুচরা দোকান, কাঁচাবাজার, হোটেল, মিষ্টির দোকান এবং মুদির দোকান মনিটরিং করা হয়। উক্ত মনিটরিংয়ে মুদি পন্যের স্টক রেজিস্টার, ক্রয়-বিক্রয় ভাউচার এবং মূল্য তালিকা যাচাই করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জনাব মোঃ মাসুম আলী। এসময় অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্যাবের প্রতিনিধি। উক্ত অভিযানে নিরাপত্তা বিধান করেন জেলা পুলিশের একটি চৌকস টিম।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, আসন্ন রমজান উপলক্ষে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতিমুনাফা এবং অতিমজুদ করার সুযোগ না পাই সে কারণেই এই বাজার মনিটরিং অভিযান। তিনি বলেন, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীরা এই ধরনের অপরাধ করে মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায় করে। রমজানকে কেন্দ্র করে কেউ যেন এ ধরনের অপরাধ করতে না পারে সে কারণেই বাজার মনিটারিং অভিযান অব্যাহত থাকবে।
খাদ্য ব্যবসায়ীদের অনুমোদনবিহীন রং এবং হাইড্রোজ খাবার মিষ্টির সাথে না মিশ্রণ করারও পরামর্শ দেন জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments