Google search engine
Homeকুষ্টিয়ার খবরমিরপুরে পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

মিরপুরে পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।। কুষ্টিয়ার মিরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় “দুগ্ধ ও দুগ্ধজাত পন্যের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে জেলার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল বলেন, দুধ মানুষের প্রধান পুষ্টিকর আমিষ জাতীয় খাদ্য। দুধে প্রচুর পরিমানে পুষ্টি উপাদান আছে যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুস্থ ও মেধাবী জাতি গঠনে নিয়মিত দুধপান করতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছিলেন জেলা ট্রেনিং অফিসার ইন্দ্রজিৎ কুমার মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী, প্রধান শিক্ষক জরিনা খাতুন। এ সময়ে উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সম্প্রসারণ কর্মকর্তা সজীব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments