হেলাল মজুমদার কুষ্টিয়া।।
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩ শত জন প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশ গ্রহন করেন।
শুক্রবার সকাল ৭ টার সময় ভেড়ামারা সাথী ফুড পার্ক এন্ড রির্সোট ও ফিটনেস ক্লাব-জিমের উদ্যোগে এবারই প্রথম ভেড়ামারাতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শুরু হয় উপজেলা চত্বর থেকে
গোডাউন মোড় ও জিরো পয়েন্ট দিয়ে কাচারীপাড়া দক্ষিণ রেলগেট হয়ে দুই পাক দিয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এর দুরুত্ব ছিল ৭ কিলোমিটার।
পরে প্রতিযোগিতায় দশ জন রানারকে মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজ মানি পুরুস্কার প্রদান করা হয়। এছাড়াও ২ শত ৯০ জন রানারকে মেডেল সার্টিফিকেট প্রদান করা হয়।
আজকের ম্যারাথন দৌড়ে চ্যাম্পিয়ন হন দিনাজপুর জেলার রানার মামুন। তিনি ২০.৪৭ সেকেন্ড সময় নেয়। রানার্সআপ হন মাগুরা জেলার রানার হাসিবুল। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া ২- (ভেড়ামারা -মিরপুর) আসনের ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহাজান আলীসহ প্রশাসনের করামকর্তাগণ।
ম্যারাথন দৌড় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সাথী গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ডা: গাজী আশিক বাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জায়েদুর রহমান, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আব্দুল আলিম।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে এসে দর্শকরা বলেন, মোবাইল গেম ও মাদক আসক্ত থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে এমন প্রতিযোগিতার আয়োজন করতে আয়োজক কমিটির প্রতি অনুরোধ জানান


