Google search engine
Homeকুষ্টিয়ার খবরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার প্রস্তুত...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার প্রস্তুত : খাদ্য উপদেষ্টা

কুষ্টিয়া।। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “আগামী নির্বাচন এবং গণভোট যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করা হয় তার জন্য জেলা প্রশাসন এবং আইন প্রয়োগকারী সকল সংস্থা প্রস্তুত আছেন।
বুধবার (২১ জানুয়ারি) কুষ্টিয়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
পুলিশের পাশাপাশি সামরিক বাহিনীসহ অন্যান্য সকল বেসামরিক বাহিনী যারা আছেন সকলেই প্রস্তুত থাকবেন। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। দল বেঁধে ভোটকেন্দ্রে যাবেন, উৎসবের আমেজে ভোট কেন্দ্রে যাবেন। এবং নিজের চয়েজ নিজেরা জানাবেন”।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, “যাদের বয়স ৩৫ বা তার নিচে, তারা কেউ জীবনে একটি বারও ভোট দেননি। সেই অবস্থাটা পরিবর্তন ঘটেছিলো ২০২৪ সালের ৫’ই জুলাই। এরপরে আমাদের সরকার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। এই দায়িত্ব গ্রহণ করার পরে কিছু বিশেষজ্ঞ ব্যক্তির সমন্বয়ে কতগুলি সংস্কার কমিশন গঠিত হয়। সেই সংস্কার কমিশনগুলি দীর্ঘদিন ব্যাপী সকল রাজনৈতিক দলগুলি যেগুলো এদেশে কর্মরত আছে তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ নামে এ ঘোষণাপত্র লেখে। এবং সেই ঘোষণাপত্রে সবগুলি দলই স্বাক্ষর করেছে। যারা অংশগ্রহণ করেছিল তাদের সবকটি দলই স্বাক্ষর করেছে। এসব কিছু আপনারা জেনেছেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, কুষ্টিয়ার সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার মোঃ হেলাল উজ্জামান।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments