Google search engine
Homeজাতীয়রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ২০ ইউনিট

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ২০ ইউনিট

রাজধানীর তেজগাঁওয়ের কড়াইলের বৌ বাজার বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আগুনের তীব্রতা ধীরে ধীরে কমছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তিনি বলেন, ‘আমরা আগুনকে পুরোপুরি কনফাইন্ড করতে পেরেছি। এখন পরবর্তী ধাপ হলো আগুনের মূল উৎস শনাক্ত করা। আশা করছি, আগামী দুই-এক ঘণ্টার মধ্যে ভালো খবর দিতে পারব। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’ এর আগে, ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। পরে বাকি চার ইউনিটও তাদের সঙ্গে যোগ দেয়। তিনি জানান, পরে আগুনের ভয়াবহতা বিবেচনা করে পাঠানো হয় আরও পাঁচটি ইউনিট, ইতোমধ্যে সবগুলো ইউনিট পৌঁছে মোট ১৬টি ইউনিট মিলে অগ্নি নির্বাপন শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments